বৃষ্টিতে দর্শনার্থীশূন্য বইমেলা, আজ বই এসেছে ৮৯টি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এমনিতেই ১৫ দিন পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে এবারের একুশে বইমেলা। এর ওপর আজ (রোববার) মেলার ষষ্ঠ দিনে শুরু হয়েছে বৃষ্টি। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন প্রকাশনীর স্টল মালিকরা।
বিকেল সাড়ে চারটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় মেলায় আগতরা দৌড়ে সোহরাওয়ার্দী উদ্যানে থাকা মেলার শেল্টারে আশ্রয় নেন। পুরো মেলা প্রাঙ্গণ ক্রেতা-দর্শনার্থীশূন্য হয়ে যায়।
বৃষ্টিতে ছাদ গড়িয়ে পানি পড়ছে স্টলের ভেতরের অংশে। অনেকে প্রদর্শন করা বই আবারও গুছিয়ে নিয়েছেন। স্টল কর্মীদের শঙ্কা, যদি এভাবে বৃষ্টি হতে থাকে, তবে আজ আর কোনো বিক্রিই হবে না। বৃষ্টির কারণে ১৩ দিনের মেলা থেকে একটি দিন হারিয়ে যাবে।
কিংবদন্তি পাবলিকেশন্সের প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, এমনিতেই ১৩ দিন মেলা চলার কথা। তার ওপর যদি এভাবে বৃষ্টিতে একটি দিন নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের ক্ষতি হবে। এভাবে বৃষ্টি চলতে থাকলে আজ আর মেলাই হবে না। আপনিই দেখুন, বেশিরভাগ স্টল এখন বন্ধ রয়েছে। আর বৃষ্টি যেভাবে চলছে, তাতে কখন থামবে সেটিও বোঝা যাচ্ছে না।
পেন্ডুলাম পাবলিশার্সের প্রকাশক রুম্মান তাশফিক বলেন, আগের বছরগুলোতেও মেলার সময় বৃষ্টি হয়েছে। তবে তা দ্রুত সময়ের মধ্যে শেষও হয়েছে। তবে আজকের বৃষ্টি কখন শেষ হবে, তা বোঝা যাচ্ছে না। বৃষ্টি অব্যাহত থাকলে আমাদের সত্যিই লোকসান গুনতে হবে।
আজ অবশ্য মেলা শুরুর আগে থেকেই মাইকে ঘোষণা করা হচ্ছিল, যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
আজ বই মেলায় এ পর্যন্ত বই এসেছে ৮৯টি। সর্বমোট এবারের মেলায় এখন পর্যন্ত বই এসেছে ৪৬৮টি।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার




